বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় দুই বছরে ৬১ কোটি টাকা গায়েব.!•ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, নারী বিভাগে আলেক্সিয়া পুতেয়াস•আরও এক বছর অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার•ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা, এগিয়ে কারা?•আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা•দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম•বিশ্ববাজারে ৫ মাসের সর্বোচ্চ তেলের দাম, বাড়ছে সরবরাহ সংকট.!•সাজেকে আটকে পড়া ২,৯৩৩ পর্যটক উদ্ধার•PHP নিরাপত্তা ত্রুটি, সতর্ক বাংলাদেশ ব্যাংকসহ বহু ওয়েবসাইট•সাভারে অপারেশনের পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর•অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় দুই বছরে ৬১ কোটি টাকা গায়েব.!•ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, নারী বিভাগে আলেক্সিয়া পুতেয়াস•আরও এক বছর অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার•ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা, এগিয়ে কারা?•আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা•দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম•বিশ্ববাজারে ৫ মাসের সর্বোচ্চ তেলের দাম, বাড়ছে সরবরাহ সংকট.!•সাজেকে আটকে পড়া ২,৯৩৩ পর্যটক উদ্ধার•PHP নিরাপত্তা ত্রুটি, সতর্ক বাংলাদেশ ব্যাংকসহ বহু ওয়েবসাইট•সাভারে অপারেশনের পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর•

প্রবাসী হয়রানি ও আখতারুজ্জামান ইস্যুতে জামায়াতের জরুরি ব্রিফিং।

প্রবাসী হয়রানি ও আখতারুজ্জামান ইস্যুতে জামায়াতের জরুরি ব্রিফিং।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে সাম্প্রতিক এসব বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন।

দলটির গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বিমানবন্দরে প্রবাসীদের নানা ধরনের হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন