ব্রেকিং নিউজ
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়ব দৃশ্যমান হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী সিলেটের সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, ব্যবসা সহজীকরণ এবং শিল্পায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

ঢাকা-সিলেট মহাসড়ক প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মহাসড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত বিদ্যমান সড়কটি নতুন চার লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। একইসঙ্গে সিলেট-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান গ্যাপ দূর করে উন্নত রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সিলেটের উৎপাদিত পণ্য দ্রুত চট্টগ্রাম বন্দরে পরিবহন করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, নতুন কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ক্লিয়ারেন্স, আইআরসি এবং মেশিনপত্র আমদানির এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ার সময়সীমা আগের ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা চলছে।

তিনি জানান, সিলেটের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশে দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমির ওপর নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরই এর উন্নয়নকাজ শুরু হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরীর নিরাপত্তা জোরদারে সিলেট সিটি করপোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ড্রোন, ফেস রিকগনিশন ও ইনফ্রারেড প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন