ব্রেকিং নিউজ
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

( রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান )

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফরের সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও আলোচনা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রশংসা করে তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি ওই ভাষণকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতির মতে, ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আন্তর্জাতিক সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে সফরটি দেশের জনস্বার্থ রক্ষা এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ ও জোরদারে অবদান রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন