রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা, এখনো বন্ধ ৩৫ কারখানা•শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, অভিনেতা সোহেল খান•বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের সর্বনিম্নে দাম•বিশ্বে সবুজ কারখানায় শীর্ষে বাংলাদেশ ৩০২টি প্রতিষ্ঠানর•ঢাকাসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন•বিএনপি সংকটে, ‘মুঝে বাঁচাও’ বলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী•রাজপথে নামছে জামায়াত, ডিসেম্বরে বড় কর্মসূচি।•১১ দিনে ৭০ স্থানে ককটেল, ৫৭ পরিবহনে আগুন•ঢাকার ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, চালু দুই মাসে•নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় প্রাণ গেল কৃষক দল নেতার•গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা, এখনো বন্ধ ৩৫ কারখানা•শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, অভিনেতা সোহেল খান•বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের সর্বনিম্নে দাম•বিশ্বে সবুজ কারখানায় শীর্ষে বাংলাদেশ ৩০২টি প্রতিষ্ঠানর•ঢাকাসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন•বিএনপি সংকটে, ‘মুঝে বাঁচাও’ বলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী•রাজপথে নামছে জামায়াত, ডিসেম্বরে বড় কর্মসূচি।•১১ দিনে ৭০ স্থানে ককটেল, ৫৭ পরিবহনে আগুন•ঢাকার ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, চালু দুই মাসে•নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় প্রাণ গেল কৃষক দল নেতার•

এক মাসের মধ্যেই এইচএসসির পুনঃপরীক্ষা, সুযোগ পাচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

এক মাসের মধ্যেই এইচএসসির পুনঃপরীক্ষা, সুযোগ পাচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এসব শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা না করিয়ে আগামী এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

শিক্ষামন্ত্রী জানান, এসব শিক্ষার্থীকে শুধু যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছে, সেসব বিষয়েই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীদের একটি পুরো শিক্ষাবর্ষ হারানোর ঝুঁকি কমবে।

তিনি আরও জানান, খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা হলে শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। আবার বেশি দেরি হলে উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতি ও ভর্তি কার্যক্রম বিবেচনায় রেখে এক মাসের মধ্যেই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

তবে পুনঃপরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নিয়মাবলি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি এড়ানোর সুযোগ তৈরি হবে।

গ্লোবাল – ২৪

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন