ব্রেকিং নিউজ
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •

সৌদি আরবে সড়কে প্রাণ গেল গাজীপুরের দুই প্রবাসীর

সৌদি আরবে সড়কে প্রাণ গেল গাজীপুরের দুই প্রবাসীর

দেশটির রাজধানী রিয়াদে এই দুর্ঘটনায় নিহত দুই রেমিট্যান্স যোদ্ধার নাম মো. আলমগীর ও মো. ফরহাদ। তাদের দুজনেরই গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। উন্নত ভবিষ্যতের আশায় দেশ ছেড়ে যাওয়া এই দুই প্রবাসীর এমন আকস্মিক অকালমৃত্যুর খবরে দেশে থাকা স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াদের একটি সড়কে যাতায়াতের সময় তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহত দুই প্রবাসীর মরদেহ রিয়াদের শুমাইসি (কিং সৌদ মেডিকেল সিটি) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে তাদের মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠানোর চেষ্টা করছেন প্রবাসী কমিউনিটির নেতারা।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, ২০২২ সালের জুনে আলমগীর এবং ফরহাদ ২০২৪ সালের মার্চে জীবিকার তাগিদে রিয়াদে যান। দুজনই রিয়াদের আল-বাথা এলাকায় বসবাস করতেন এবং নির্মাণ শ্রমিকের কাজ করতেন। নিহত আলমগীরের চাচাতো ভাই শফিকুল ইসলাম খন্দকার মৃ্ত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজনরা আরও জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। আইনি সব দাপ্তরিক প্রক্রিয়া শেষ হলেই স্বজনদের কাছে পৌঁছাবে তাদের মরদেহ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, সৌদিতে দুই প্রবাসী নিহতের ঘটনাটি সম্পর্কে অবগত আছি।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন