“এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।” জাতীয় কবি কাজী নজরুলের এই বিখ্যাত গানই মনে করিয়ে করে দেয় গ্রাম-বাংলার এই চিরায়ত অপরূপের কথা।
এশিয়ার সর্ব বৃহৎ বিল চলনবিল। পানি চলমান থাকায় এই বিলের নামকরণ হয়েছে চলনবিল। এখন বর্ষাকাল হওয়ায় বিলটি ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ।বিস্তৃত বিশাল জলরাশি দেখে মনে হবে সাগর, কিন্তু সাগরও নয়,নদীয় নয়! বরং বিল।
চলনবিলের মাঝ দিয়ে বয়েচলা রাস্তার দু’পাশে বিশাল জলরাশি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসু মানুষ নৌকা,বাস,মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ছুটে আসেন চলনবিলকে এক নজর দেখতে।মনোমুগ্ধকর প্রকৃতির সাজে ভ্রমণ পিপাসুরা নিজেদের রাঙিয়ে তুলেন।



মন্তব্য