ব্রেকিং নিউজ
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন•বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ•রিকশায় বাধ্যতামূলক নিবন্ধন,লাগছে GPS!•আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক•রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩•নেপাল ভ্রমনে বাংলাদেশীদের জন্য জরুরি সতর্কবার্তা।•বর্ষায় নয়নাভিরাম চলনবিল! আনাগোনা বাড়ছে ভ্রমণ পিপাসুদের•সতর্কবার্তা পেল বাংলাদেশ•এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারে বাংলাদেশসহ ৮ দল, কে কার মুখোমুখি•আজ সিলেটে শুরু ‘রবি বোলার হান্ট’ •

সৌদি আরবে শুরু হচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

সৌদি আরবে শুরু হচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেদ্দা কনস্যুলেটে এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মেলায় অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য ১১টি প্রতিষ্ঠান।

বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের এই অংশগ্রহণ দুদেশের বাণিজ্যিক সম্পর্কে এক নতুন মাইলফলক যোগ করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো হলো- জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, এম/এস এএইচকিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, ইটন ফ্যাশনস লিমিটেড, বুনাম গার্মেন্টেন্টস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বেল বটম লিমিটেড, মার্কার, আল-নূর গার্মেন্টেন্টস লিমিটেড, সওদা ফ্যাশন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের প্রসারে এ এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলার (কাউন্সিলর) এ এস এম সায়েম, কাউন্সিলর (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন এবং তৃতীয় সচিব নুরুল আলম।সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের প্রেক্ষাপটে দেশটির বাজারে আন্তর্জাতিক মানের পোশাক ও ফ্যাশন পণ্যের বিপুল চাহিদা রয়েছে। বাংলাদেশের টেক্সটাইল, পোশাক ও ফ্যাশন শিল্পের এই উপস্থিতি সৌদি বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করবে। বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের গুণগত মান, সৃজনশীলতা এবং প্রতিযোগিতামূলক মূল্য ইতোমধ্যে এক দৃঢ় অবস্থান তৈরি করেছে।

চার দিনব্যাপী এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক গার্মেন্টস পণ্য, নিটওয়্যার, ফ্যাশনওয়্যার, টেক্সটাইল এবং হস্তশিল্প প্রদর্শন করবে। এই এক্সপোতে অংশ নেওয়ার মাধ্যমে শুধু আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিধিই বৃদ্ধি পাবে না, বরং মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম ও দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতেও এটি এক অনন্য সুযোগ হিসেবে কাজ করব এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন