প্রযুক্তির দুনিয়ায় আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা ঘটাতে যুক্তরাষ্ট্রের মঞ্চে হাজির অ্যাপল। নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে উন্মোচিত হলো বহু প্রতীক্ষিত ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ক্যামেরা প্রযুক্তিতে এমন সব অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে, যা স্মার্টফোনের পুরো ধারণাকেই বদলে দিতে চলেছে।
বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন মডেলের আইফোনগুলো প্রদর্শনের পাশাপাশি সেগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরেন অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
১২ সেপ্টেম্বর থেকে আগাম ফরমাশ কার্যক্রম শুরু এবং নির্দিষ্ট কয়েকটি দেশে পাওয়া যাবে ১৮ সেপ্টেম্বর থেকে
‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ এর সঙ্গে বাজারে এলো এয়ারপডস ৫। শুধু তাই নয়, অ্যাপল ওয়াচে নতুন স্বাস্থ্যসুবিধাও যোগ করার ঘোষণা এসেছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে।
অ্যাপলের এই নতুন চমক বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ঠিক কতটা উত্তেজনার সৃষ্টি করেছে, চলুন জেনে নেওয়া যাক নতুন এসব ডিভাইসের দাম ও চোখ ধাঁধানো সব ফিচার।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স
নতুন প্রো সিরিজের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সে ল ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা সেন্সর ব্যবহারের পাশাপাশি প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে অ্যাপল দাবি করেছে, এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ক্যামেরা ব্যবস্থা রয়েছে ফোনগুলোতে।







মন্তব্য