রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা, এখনো বন্ধ ৩৫ কারখানা•শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, অভিনেতা সোহেল খান•বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের সর্বনিম্নে দাম•বিশ্বে সবুজ কারখানায় শীর্ষে বাংলাদেশ ৩০২টি প্রতিষ্ঠানর•ঢাকাসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন•বিএনপি সংকটে, ‘মুঝে বাঁচাও’ বলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী•রাজপথে নামছে জামায়াত, ডিসেম্বরে বড় কর্মসূচি।•১১ দিনে ৭০ স্থানে ককটেল, ৫৭ পরিবহনে আগুন•ঢাকার ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, চালু দুই মাসে•নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় প্রাণ গেল কৃষক দল নেতার•গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা, এখনো বন্ধ ৩৫ কারখানা•শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, অভিনেতা সোহেল খান•বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের সর্বনিম্নে দাম•বিশ্বে সবুজ কারখানায় শীর্ষে বাংলাদেশ ৩০২টি প্রতিষ্ঠানর•ঢাকাসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন•বিএনপি সংকটে, ‘মুঝে বাঁচাও’ বলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী•রাজপথে নামছে জামায়াত, ডিসেম্বরে বড় কর্মসূচি।•১১ দিনে ৭০ স্থানে ককটেল, ৫৭ পরিবহনে আগুন•ঢাকার ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, চালু দুই মাসে•নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় প্রাণ গেল কৃষক দল নেতার•

নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও আশপাশের সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বিশেষ করে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখাই এই নিরাপত্তা কার্যক্রমের মূল লক্ষ্য।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন