রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা, এখনো বন্ধ ৩৫ কারখানা•শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, অভিনেতা সোহেল খান•বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের সর্বনিম্নে দাম•বিশ্বে সবুজ কারখানায় শীর্ষে বাংলাদেশ ৩০২টি প্রতিষ্ঠানর•ঢাকাসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন•বিএনপি সংকটে, ‘মুঝে বাঁচাও’ বলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী•রাজপথে নামছে জামায়াত, ডিসেম্বরে বড় কর্মসূচি।•১১ দিনে ৭০ স্থানে ককটেল, ৫৭ পরিবহনে আগুন•ঢাকার ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, চালু দুই মাসে•নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় প্রাণ গেল কৃষক দল নেতার•গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা, এখনো বন্ধ ৩৫ কারখানা•শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, অভিনেতা সোহেল খান•বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের সর্বনিম্নে দাম•বিশ্বে সবুজ কারখানায় শীর্ষে বাংলাদেশ ৩০২টি প্রতিষ্ঠানর•ঢাকাসহ সাত জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন•বিএনপি সংকটে, ‘মুঝে বাঁচাও’ বলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী•রাজপথে নামছে জামায়াত, ডিসেম্বরে বড় কর্মসূচি।•১১ দিনে ৭০ স্থানে ককটেল, ৫৭ পরিবহনে আগুন•ঢাকার ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, চালু দুই মাসে•নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতায় প্রাণ গেল কৃষক দল নেতার•

জামিনে মুক্ত মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ফুল দিয়ে বরণ জামায়াতের

জামিনে মুক্ত মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ফুল দিয়ে বরণ জামায়াতের

জামিনে কারামুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

তার মুক্তির খবর ছড়িয়ে পড়লে কারাফটকে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ অন্যান্য নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির দেলাওয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ঝিনাইদহের পথসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত<br>
</figcaption>
মেজর আখতারুজ্জামান কে ফল দিয়ে বরন করছেন শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত

জানা গেছে, গত ১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত এ বিষয়ে আদেশ দেন। এরপর তাঁর কারামুক্তির পথ সুগম হয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ সংগ্রহে বিলম্ব এবং ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয় আখতারুজ্জামানের বিরুদ্ধে।

তবে মামলার অভিযোগগুলো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। জামিনে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে আপাতত কারাগারের বাইরে এলেন সাবেক এই সংসদ সদস্য।

GLOBAL-24

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন