Shahadat
২৯ জুন ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৭ জন

ভুলবশত ব্যাগে ছিল ম্যাগাজিন: ব্যাখ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে একটি ম্যাগাজিন (বুলেট রাখার অংশ) পাওয়ার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ব্যক্তিগত ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, ভোরে প্যাকিং করার সময় একটি ম্যাগাজিন ভুলবশত ব্যাগে থেকে যায়। তার ভাষায়, “অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে গিয়েছিল, যা স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে। পরে আমি তা আমার ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে দিয়ে দেই।”

তিনি আরও উল্লেখ করেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। গণআন্দোলনের সময় আমার ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। সরকারি নিরাপত্তা না থাকায় নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য অস্ত্র রাখা যুক্তিযুক্ত।”

ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “এটা পুরোপুরি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুধু একটি ম্যাগাজিন দিয়ে কিছুই করা সম্ভব নয়। যদি ইচ্ছা করে কিছু করতাম, তবে অস্ত্রটিও সঙ্গে থাকত।”

প্রসঙ্গত, আসিফ মাহমুদ মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের উদ্দেশ্যে রোববার ভোরে দেশ ত্যাগ করেন।

তবে এই ঘটনার পর সংবাদমাধ্যমে চাপ দিয়ে রিপোর্ট সরানোর অভিযোগও উঠেছে, যা তিনি সরাসরি অস্বীকার করেছেন। তার ভাষায়, “আমি এবং আমার টিম টানা ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিট শেষে ইন্টারনেটে এসে দেখি বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কারো নিরাপত্তা ঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনিও অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

৬ আগস্টের আগে কখনও মাহফুজ ভাইকে দেখিনি, চিনিও নাই, কথাও হয়নি

ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি

চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে ‘বেদনায় নীল হয়ে’ যাওয়ার কথা বললেন মির্জা ফখরুল

আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

বিএসএফ-এর হাতে আটক ১৫ বাংলাদেশিকে দেশে হস্তান্তর

জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত বিচার দাবি খালেদা জিয়ার

১০

সাংসদে জনগণের কণ্ঠস্বর হবে এনসিপি: সারজিস আলম

১১

স্বৈরাচারের পতনের জন্য আর ১৬ বছর অপেক্ষা নয় : প্রধান উপদেষ্টা

১২

ব্যাপক নিরাপত্তায় আদালতে সাবেক এমপি বিপ্লব, সাত দিনের রিমান্ড

১৩

রুবিওর সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা

১৪

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ

১৫

জোহরানকে নিয়ে এখন থেকেই কেন এতটা অসহিষ্ণু ডোনাল্ড ট্রাম্প

১৬

আদালতের আদেশে রিমান্ডে সাবিনা ও মুরাদ, হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ ও জাহাঙ্গীর

১৭

যদি শতভাগ প্রস্তাবে একমত হতে বলেন, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন: সালাহউদ্দিন

১৮

সমাধানের আশ্বাসে এনবিআরের শাটডাউন ও সব কর্মসূচি প্রত্যাহার

১৯

মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

২০