মোহাম্মদ শাহাদাত
১ জুলাই ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৭ জন

বিএসএফ-এর হাতে আটক ১৫ বাংলাদেশিকে দেশে হস্তান্তর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের অভ্যন্তরে আটক হওয়া নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসাদের মধ্যে ৪ জন নারী, ৫ জন শিশু এবং ৬ জন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন দুপুরে ভারতের কুমারীপাড়া ক্যাম্পের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের টহল টিম অবৈধভাবে অবস্থানকারী এই ১৫ বাংলাদেশিকে আটক করে। এরপর বিএসএফ-এর পক্ষ থেকে মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে বিজিবির খোসালপুর বিওপি এলাকায় ৬০/৮৭ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন শূন্য রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সদস্যরা পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে। থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

৬ আগস্টের আগে কখনও মাহফুজ ভাইকে দেখিনি, চিনিও নাই, কথাও হয়নি

ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি

চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে ‘বেদনায় নীল হয়ে’ যাওয়ার কথা বললেন মির্জা ফখরুল

আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

বিএসএফ-এর হাতে আটক ১৫ বাংলাদেশিকে দেশে হস্তান্তর

জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত বিচার দাবি খালেদা জিয়ার

১০

সাংসদে জনগণের কণ্ঠস্বর হবে এনসিপি: সারজিস আলম

১১

স্বৈরাচারের পতনের জন্য আর ১৬ বছর অপেক্ষা নয় : প্রধান উপদেষ্টা

১২

ব্যাপক নিরাপত্তায় আদালতে সাবেক এমপি বিপ্লব, সাত দিনের রিমান্ড

১৩

রুবিওর সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা

১৪

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ

১৫

জোহরানকে নিয়ে এখন থেকেই কেন এতটা অসহিষ্ণু ডোনাল্ড ট্রাম্প

১৬

আদালতের আদেশে রিমান্ডে সাবিনা ও মুরাদ, হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ ও জাহাঙ্গীর

১৭

যদি শতভাগ প্রস্তাবে একমত হতে বলেন, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন: সালাহউদ্দিন

১৮

সমাধানের আশ্বাসে এনবিআরের শাটডাউন ও সব কর্মসূচি প্রত্যাহার

১৯

মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

২০